নির্বাচনের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের দোসর না, সবাই খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেট প্রতিনিধি:
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:২০
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার বিকালে সিলেট নগরীর সুবিদবাজারে পিটিআই সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এখানে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই। এখানে সবাই খুব ভালো, সৎ অফিসার এবং তারা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

তিনি আরও জানান, অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের প্রস্তুতি আরও বেশি উন্নত। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা, বডি অর্ন ক্যামেরা এবং বিশেষ ক্ষেত্রে ড্রোন ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। ডগ স্কোয়াড এবং প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেট বিভাগীয় খান মোহাম্মদ রেজা উন নবী এবং সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

উপদেষ্টা বলেন, ‘আজকের সভার উদ্দেশ্য ছিল নির্বাচন উপলক্ষে কোথাও কোনো ঘাটতি আছে কি-না তা দেখা। সেখানে এসে দেখলাম তাদের প্রস্তুতি আমাদের প্রত্যাশার তুলনায় অনেক বেশি।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সংস্কার ভাবনা
আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী
ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
১১ বছরের শিশুকে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় সেই মাদরাসাশিক্ষকই নবজাতকের বাবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা