জামানত হারালেন আম জনতার তারেক, কত ভোট পেলেন তিনি?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে আম জনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৪ ভোট।
প্রাপ্ত ফল অনুযায়ী, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি, যা মোট ভোটের ৩৭ দশমিক ৪২ শতাংশ। এখানে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কোদাল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। একই আসনে বাতিল ভোট হয়েছে ২ হাজার ৪৪৪টি; এ হিসেবে বাতিল ভোটের সংখ্যার চেয়েও কম ভোট পেয়েছেন মো. তারেক রহমান।
নির্বাচন কমিশনের পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় মো. তারেক রহমানের জামানত বাজেয়াপ্ত হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































