বাংলাদেশি যুবক ওয়াহিদকে বিয়ে করলেন সেই রুশ মডেল মনিকা কবির

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৬, ১৪:৩৮
অ- অ+

রুশ-বাংলা মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবির ফের আলোচনায় এসেছেন। সম্প্রতি বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

গত শনিবার (২১ মার্চ) ইনস্টাগ্রামে বিয়ের একটি ভিডিও শেয়ার করে মনিকা নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ভিডিওতে ঘরোয়া পরিবেশে তাদের মালা বদল ও আনন্দঘন মুহূর্ত দেখা গেছে। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তাকে শুভকামনা জানালেও অনেকে তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কিছু ব্যবহারকারী ধারণা করছেন, বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার লক্ষ্যেই হয়তো এই বিয়ে করেছেন তিনি।

এর আগে রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে লিগ্যাল নোটিশ ও মামলার মুখে পড়ে ব্যাপক সমালোচিত হন মনিকা। গত ১২ মার্চ তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, মনিকার প্রকৃত নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। পরিবারে তিনি ‘মনিশকা’ নামে পরিচিত। রাশিয়ায় জন্ম নেওয়া এই মডেলের মা রুশ নাগরিক এবং বাবা একজন ভারতীয় চামড়া ব্যবসায়ী। ২০১২ সালে বাবার ব্যবসার সূত্রে প্রথম বাংলাদেশে আসেন তিনি।

এর আগে থেকেই তার জীবনযাপন ও পোশাক নিয়ে নানা বিতর্ক ছিল। সেই পুরনো বিতর্কের রেশ কাটতে না কাটতেই বিয়ের খবর দিয়ে আবারও আলোচনায় এসেছেন মনিকা কবির।

(ঢাকাটাইমস/২৩ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার-ভিডিপির কৃতি ২৩ খেলোয়াড়কে সংবর্ধনা
জিও নিউজের সম্প্রচার স্থগিত
শিক্ষাছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
সিআইডিপ্রধান হলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা