কুমিল্লায়

তনু হত্যায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার, তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৬, ১৮:৩৬
অ- অ+

দীর্ঘ এক দশক পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়া সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার বিকালে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।

এর আগে, পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম হাফিজুর রহমানকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করেন। পরে তাকে কুমিল্লা সদর আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চান। সন্দেহভাজনরা হলেন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম।

আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলাটিতে ৮০টি ধার্য তারিখ পার হয়েছে। চারটি সংস্থার সাতজন তদন্ত কর্মকর্তা বিভিন্ন সময়ে তদন্ত পরিচালনা করেছেন।

আজ বিকাল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত হন। তাদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলাটির বিচারপ্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনাকে বিদায় মেসির, শেষ হলো দুই দশকের মহাকাব্য
বগুড়ায় যুবককে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যা  
বিএনপি নেতার বাড়িতে গুলি: ৩ আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেপ্তার
বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা