আইজিপি ব্যাজ পেতে যেসব অর্জন লাগে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৬, ১২:৫০
অ- অ+

বাংলাদেশ পুলিশের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ বা আইজিপি ব্যাজ পেতে হলে দেখাতে হয় অসাধারণ পেশাগত দক্ষতা, সততা ও জনসেবামূলক অবদান। আইনশৃঙ্খলা রক্ষা, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, মানবিক সহায়তা এবং জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ ভূমিকার ভিত্তিতেই বাছাই করা হয় এই সম্মাননার জন্য যোগ্য কর্মকর্তা ও সদস্যদের।

এটি বাংলাদেশ পুলিশের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার এবং পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত। চলতি বছর পুলিশের ৩৪১ কর্মকর্তা এবং সদস্যকে দেওয়া হচ্ছে এই ব্যাজ

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে আগামীকাল রবিবার আইজিপি মো. আলী হোসেন ফকির পদকপ্রাপ্তদের এই ব্যাজ পরিয়ে দেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দক্ষ ও জনবান্ধব পুলিশিং, জনসেবামূলক কর্মকাণ্ড এবং সরকারি ও ব্যক্তিগত দায়িত্ব পালনের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার মতো অবদানের ভিত্তিতে সদস্যদের আইজিপি ব্যাজের জন্য মনোনীত করা হয়।

এছাড়া অপরাধ দমন, চাঞ্চল্যকর ঘটনার তদন্তে সাফল্য, মানবিক সহায়তা এবং পেশাগত সততা ও দক্ষতার মূল্যায়নও নির্বাচনের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়। আইজিপি ব্যাজপ্রাপ্ত সদস্যরা ব্যাজের পাশাপাশি এককালীন নগদ অর্থ (টোকেন মানি) পান।

পদক ও আইজিপি ব্যাজ দেওয়ার জন্য একটি বাছাই কমিটি গঠন করা হয়। এই কমিটি যাচাই-বাছাই শেষে যোগ্য কর্মকর্তা ও সদস্যদের নির্বাচন করে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহদাত হোসেন বলেন, “সদস্য ও কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা ও মনোবল বাড়াতে আইজিপি ব্যাজ দেওয়া হয়।”

(ঢাকাটাইমস/৯ মে/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক
পুলিশের তিন কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা