দ্রুত রেসকিউ না হলে ‘পুড়ে ছাই হয়ে যেতাম’: জায়েদ খান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৬, ১৯:০১
অ- অ+

অল্পের জন্য বড় ক্ষতি হতে রক্ষা পেলেন চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে বাঙালি কমিউনিটিতে একটি সাংস্কৃতিক আয়োজনে পারফর্ম করতে গিয়ে আগুন ছিটকে এসে গায়ে লাগে তার। খবরটি সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন জায়েদ।

তিনি বলেন, ‘একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সে অবস্থাতেই পারফর্ম করেছি। কারণে অবস্থা আরেকটু খারাপ হয়েছে। চিকিৎসা নিয়েছি। ব্যান্ডেজ করে এখন একটু বিশ্রাম করছি।

আরও বলেন, ‘আমি যখন মোটরসাইকেল নিয়ে এন্ট্রি করছিলাম, তখন সামনে পেছনে ফায়ার ওয়াক্সে আগুন জ্বলছিল। কিন্তু যখন মঞ্চের ভেতর ঢুকব, তখনই আগুন ছিটকে এসে গায়ে লাগে। দ্রুত আমাকে রেসকিউ করে সেখানে দায়িত্বরতরা, না হলে পুড়ে ছাই হয়ে যেতাম। কেননা আশপাশে সবকিছুই পুড়ে যেত।

মোটরসাইকেলে সামনে পেছনে ফায়ার ওয়াক্স (একটি পাত্রে আগুন থাকে) ছিল, সেখান থেকেই আগুন ছিটকে জায়েদ খানের শরীরে পড়ে। দ্রুত নিভিয়ে সে অবস্থাতেই পারফর্ম করেন তিনি। অনুষ্ঠান শেষে জায়েদ খানকে চিকিৎসা দেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা