বগুড়ার শেরপুর সাহিত্য চক্রের ৪০তম বর্ষপূর্তি উৎসবে ৮ গুণীজনকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৬, ১৩:৫৬
অ- অ+

বগুড়ার শেরপুর সাহিত্য চক্রের ৪০তম বর্ষপূর্তি উৎসব শুক্রবার (১৫ মে) বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজনদের সম্মাননা প্রদান ছিল প্রধান আকর্ষণ।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে বেলা সোয়া নয়টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, প্রাবন্ধিক ও গবেষক ড. তারিক মনজুর। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও গবেষক ড. অশোক বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি এম. মনসুর আলী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী, কবি ও গবেষক প্রফেসর খৈয়ম কাদের, এস.এইচ.ও.এস’র গবেষণা কর্মকর্তা সৈয়দ শাহনেওয়াজ হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর সাহিত্য চক্রের সভাপতি সুলতান মাহমুদ রনি ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বিবর্ণ।

অনুষ্ঠানে সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন— প্রবন্ধ ও গবেষণায় ড. গোলাম মোস্তফা, কবিতায় কুশল ভৌমিক, কথা সাহিত্যে মোহিত কামাল, সাংবাদিকতায় মো. আব্দুল মান্নান, গদ্য সাহিত্যে ড. মো. আমিরুল ইসলাম, কবিতায় এসএম রাহী পুরস্কারপ্রাপ্ত মামুন চৌধুরী, প্রিয় প্রজন্ম বিভাগে বি. এম. হাফিজুর রহমান এবং সুমন মোহন্ত।

অনুষ্ঠানের অতিথিরা সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

শেরপুর সাহিত্য চক্রের সভাপতি সুলতান মাহমুদ রনি ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বিবর্ণ বলেন, চার দশকের এই যাত্রা শুধু একটি সংগঠনের অর্জন নয়, এটি শেরপুরের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। তারা বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চার আগ্রহ সৃষ্টি এবং সৃজনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

(ঢাকাটাইমস/১৬ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক
দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস, মুক্তি মিলছে না
উত্তরখানে যুবককে গুলি করে হত্যা, কারণ অজানা
কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যার অভিযোগে জামাতা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা