মৎস্য সম্পদ সংরক্ষণে জেলেদের নিয়ে কোস্ট গার্ডের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৬, ২০:৪৩
অ- অ+

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের উদ্যোগে মেঘনা ও ডাকাতিয়া নদীসংলগ্ন এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আলোচনা সভায় দেশের মৎস্য সম্পদের গুরুত্ব, অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ, মাছের প্রজনন মৌসুমে আহরণ থেকে বিরত থাকা, নদী ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্থানীয় জেলেদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শোনা হয়। পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সভায় কোস্ট গার্ডের কর্মকর্তাদের পাশাপাশি জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও), উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধিসহ জেলে সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাহিনীটি। মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের পুরস্কার দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
মিটফোর্ড হাসপাতালে রোগীকে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা, দালাল আটক
মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেপ্তার ২
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা