ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৬, ১৩:৩৭
অ- অ+

অধ্যাপক . ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সময়ের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ করা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো.রুহুল কুদ্দুস কাজল।

গত রবিবার এমকে রহমান বলেন, ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাস দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে- অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে।

তিনি আরও বলেন, কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা বাঞ্ছনীয়। যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে এসে ওভারথ্রো করতে না পারে।

তখন তিনি জানান, আদালত বিষয়টি শুনেছেন এবং অ্যাটর্নি জেনারেলও উপস্থিত ছিলেন। পরে আদালত বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেন।

রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, যা কিছু ঘটেছে তার টোটাল তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে, সেটা সরকার ঠিক করবে।

তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল আমাদের বলেছেন, আমি একটু জেনে আসি। অর্থাৎ উনি সরকারের ইনস্ট্রাকশন নেবেন। আমরাও চাই উনি ইনস্ট্রাকশন নিয়ে আসুক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি নেতার বাড়িতে গুলি: ৩ আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেপ্তার
বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী
খুব স্বল্প সময়ের মধ্যে কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
পদ্মা সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে যাওয়া বাসের ভিডিও ভাইরাল, ৫০ মিটার ক্ষতিগ্রস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা