জামালপুরে গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ২৯ মে ২০২৬, ১০:০৬
অ- অ+

জামালপুরের ইসলামপুরে পরিবারের সঙ্গে কোরবানির মাংস খেতে গিয়ে গলায় মাংস আটকে মো. ইয়াসিন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঈদুল আজহার দিনে এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াসিন ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

ইয়াসিনের স্বজনেরা জানান, কোরবানি শেষে দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিল ইয়াসিন। একপর্যায়ে তার গলায় গরুর মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে থাকে।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা