যুদ্ধবিরতির শর্ত আত্মসমর্পণের শামিল, প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২৬, ০৯:৩৬
অ- অ+

ইসরাইল ও লেবাননের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

প্রস্তাব প্রত্যাখ্রযানের কারণ হিসেবে হিজবুল্লাহ জানায়, যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো লেবাননের জন্য অপমানজনক এবং হিজবুল্লাহর আত্মসমর্পণের শামিল।

ওই প্রস্তাবে লেবাননের ভেতরে পাইলট নিরাপত্তা অঞ্চল গঠনের কথা বলা হয়, যেখানে হিজবুল্লাহ সদস্যদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, চুক্তিটি কার্যকর হবে তখনই যখন হিজবুল্লাহ সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ করবে।

হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বৃহস্পতিবার বলেন, এই কথিত যুদ্ধবিরতি আসলে হিজবুল্লাহকে যুদ্ধ বন্ধ করে দক্ষিণ সীমান্ত থেকে সরে যেতে বাধ্য করার চেষ্টা, যা কার্যত আত্মসমর্পণের শামিল।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতসহ দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রাখায় যুদ্ধবিরতি প্রস্তাবের সততা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, বৃহস্পতিবারও হামলা হয়েছে। যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়, তাহলে এসব কী?

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে গত সোমবার ঘোষিত আংশিক যুদ্ধবিরতির মধ্যে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ। আগামী ২২ জুন দুই দেশের প্রতিনিধিদের আবার বৈঠকে বসার কথা।

(ঢাকাটাইমস/৫জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস
বিশ্ব পরিবেশ দিবস আজ
ঢাকাসহ আট জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা