সিরাজগঞ্জে পরীক্ষা চলাকালে 

বিদ্যালয়ে মদ্যপানের অভিযোগ, সেই প্রধান শিক্ষক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬, ১৭:০৪
অ- অ+

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে নিজ কক্ষে বসে মদ্যপান ও অসদাচরণের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর এমপিও সুবিধাও স্থগিত করা হয়েছে।

শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ–সংক্রান্ত একটি আদেশ জারি করে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক রুহুল আমিনের নিজ কক্ষে মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাকে বিদ্যালয়ের কক্ষে বসে মাতাল অবস্থায় অসংলগ্ন আচরণ করতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকেরা বিদ্যালয়ে গেলে তাদের সঙ্গেও তিনি অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। পরে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তাকে সাময়িক বরখাস্ত এবং এমপিও স্থগিতের সিদ্ধান্ত নেয়।

এ ঘটনায় প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সংস্কার ভাবনা
আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী
ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
১১ বছরের শিশুকে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় সেই মাদরাসাশিক্ষকই নবজাতকের বাবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা