রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ২৩:১৫
অ- অ+

বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নৌ-অধ্যাদেশ, ১৯৬১-এর ১৭(১) ধারা অনুযায়ী প্রশাসনিক আদেশে তাঁকে এলপিআর (লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট) ছাড়াই পেনশন-সুবিধাসহ বাংলাদেশ নৌবাহিনীর চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

মাসুদ ইকবাল এর আগে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেষ মুহূর্তে মেসির গোলে সমতায় আর্জেন্টিনা
বিশ্বকাপের শেষ ষোলো: মিশরের কাছে ২–১ গোলে পিছিয়ে আর্জেন্টিনা
ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
ভারী বৃষ্টিতে পানির নিচে রেললাইন, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা