শেষ মুহূর্তে মেসির গোলে সমতায় আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে শেষ দিকে লিওনেল মেসির গোলে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ২–২ গোলে সমতায় ফিরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৫ মিনিটে ইউসুফ ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। ৬৭ মিনিটে মোহাম্মদ জিকো ব্যবধান দ্বিগুণ করলে বড় চাপে পড়ে আর্জেন্টিনা।
এরপর ৭৯ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো একটি গোল শোধ করে ব্যবধান ২–১ করেন। ম্যাচের ৮৪ মিনিটে লিওনেল মেসি গোল করে আর্জেন্টিনাকে ২–২ সমতায় ফেরান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের ৮৪ মিনিট চলছিল। নির্ধারিত সময়ে ফল না এলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































