জুনে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৫৫, অস্ত্র-গুলি ও বিপুল মাদক উদ্ধার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬, ০০:২২
অ- অ+

রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জুন মাসজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি মোট ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে অস্ত্র ও মাদকসংক্রান্ত মোট ৩৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় ৯টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫৪টি মামলা দায়ের করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্রসংক্রান্ত মামলায় ১৬ জন এবং মাদক মামলায় ৫৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৪টি বিদেশি পিস্তল, ২০টি দেশীয় অস্ত্র, ৮৮ রাউন্ড গুলি এবং ৭টি ম্যাগাজিন। রাজধানীতে অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধ ও সন্ত্রাসী কার্যক্রম দমনে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিত অভিযান পরিচালনা করছে।

মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৪১২ পিস ইয়াবা, ৪০৭ কেজি ২৮১ গ্রাম গাঁজা, ২ কেজি ৯০৯ গ্রাম হেরোইন, ৩১৯ বোতল ফেনসিডিল, ৭৬ বোতল বিদেশি মদ, ৩ লিটার দেশি মদ, ২৪ লিটার ৭০ মিলিলিটার চোলাই মদ, ৩৪ ক্যান ও ৪ বোতল বিয়ার, ৭৪ পিস ট্যাপেন্টাডল এবং ১৪৪ বোতল ইস্কার্ফ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ অভিযুক্ত গ্রেপ্তার
দারুস সালাম এলাকায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় বেড়েছে পোশাক রপ্তানি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা