কাঠের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের অভিজ্ঞতা দিতে ইকোউডসের নতুন হাব

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১৮:৪১
অ- অ+

আধুনিক ও পরিবেশবান্ধব ইন্টেরিয়র এবং বিল্ডিং ম্যাটেরিয়ালসের সমাধান দিতে রাজধানীতে নিজেদের প্রথম ‘এক্সপেরিয়েন্স হাব’ চালু করেছে ওরিয়েন্টাল ইকোউডস। নতুন এই হাবে ক্রেতারা সরাসরি প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের মান, নকশা ও ব্যবহারিক সুবিধা দেখার পাশাপাশি পণ্য বাছাইয়ে বিশেষজ্ঞদের পরামর্শ পাবেন।

সম্প্রতি রাজধানীর গুলশান অ্যাভিনিউতে র‌্যাংগস জেড স্কয়ারের অষ্টম তলায় হাবটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওরিয়েন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম খান, চেয়ারম্যান মো. আতিকুল করিম খান, পরিচালক মো. রাকিবুল করিম খান ও সালওয়ান রেজা খান এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মো. রেদওয়ান সিদ্দিক খান।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এক্সপেরিয়েন্স হাবে ক্রেতারা কাঠের পণ্যের টেক্সচার ও মান সরাসরি যাচাই করতে পারবেন। আবাসিক ও বাণিজ্যিক বিভিন্ন ধরনের জায়গার জন্য উপযোগী পণ্য নির্বাচনেও অভিজ্ঞ টিম ক্রেতাদের পরামর্শ দেবে। পাশাপাশি লাইভ ডেমো ও সেটআপের মাধ্যমে বিভিন্ন পণ্য একসঙ্গে ব্যবহারের পর কেমন দেখাবে, তার বাস্তব ধারণাও পাওয়া যাবে।

হাবে রয়েছে কম্পোজিট উডের দরজা, বোর্ড, টিম্বার টিউব, ডেকিং ও ওয়াল ক্ল্যাডিংসহ বিভিন্ন পণ্য। কম্পোজিট উডের বোর্ড দিয়ে ক্যাবিনেট ও ফার্নিচার তৈরি করা যায়। অন্যদিকে সিলিং আর্কিটেকচার ও ওপেন স্পেস পার্টিশনে ব্যবহারের জন্য টিম্বার টিউব এবং বারান্দা, সুইমিংপুলের পাশ ও গার্ডেন ওয়াকওয়ের জন্য আউটডোর ডেকিং সল্যুশন রয়েছে।

এ ছাড়া ইনডোর ও আউটডোর দেয়ালে প্রিমিয়াম লুক দিতে পরিবেশবান্ধব বস্কো ওয়াল প্যানেলসহ বিভিন্ন পণ্য রাখা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওরিয়েন্টাল গ্রুপের একটি প্রতিষ্ঠান ওরিয়েন্টাল ইকোউডস ২০১৬ সাল থেকে ব্যবসা পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির দাবি, প্রাকৃতিক কাঠের বিকল্প হিসেবে আধুনিক ও দীর্ঘস্থায়ী পরিবেশবান্ধব সমাধান দিয়ে আসছে তারা। এ পর্যন্ত তাদের পণ্য ব্যবহারের মাধ্যমে ৫০ হাজার ২৫৭টি গাছ রক্ষায় সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি ৫ হাজার টন কার্বন ডাই-অক্সাইড কমানো এবং পরিবেশের জন্য ক্ষতিকর ২০ হাজার টন বর্জ্য পুনর্ব্যবহারে ভূমিকা রাখার দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এক্সপেরিয়েন্স হাব চালুর বিষয়ে ওরিয়েন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম খান বলেন, ‘আজকের যুগে শুধু ছবি দেখে বা বিবরণ শুনে ঘর বা অফিসের পণ্য নির্বাচন করা কঠিন। তাই গ্রাহকেরা যেন নিজেদের অনুভূতি ও ভিজ্যুয়াল অভিজ্ঞতার মাধ্যমে সঠিক পণ্য বেছে নিতে পারেন, সে লক্ষ্যেই এই এক্সপেরিয়েন্স হাবের সূচনা।’

তিনি বলেন, এখানে এসে ক্রেতারা প্রতিষ্ঠানটির কম্পোজিট উডের পণ্যের স্থায়িত্ব, ফিনিশিং ও নান্দনিকতা সরাসরি দেখতে ও স্পর্শ করে বুঝতে পারবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন শাবনূর
খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময়
সরকারি হাসপাতালের কার্যক্রম তদারকিতে কর্মকর্তা নিয়োগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা