সামনে ৬ দিনের সরকারি ছুটি, তবে আছে যে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১৯:১২
অ- অ+

চলতি বছরের আট মাস শেষ হওয়ার পথে। বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য আরও ছয় দিনের ছুটি রয়েছে। তবে এর মধ্যে দুটি ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। ফলে ওই দুই দিনের জন্য অতিরিক্ত ছুটি পাওয়ার সুযোগ নেই।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন—সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে নয় দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

বছরের বাকি সময়ে যে ছুটিগুলো রয়েছে, তার মধ্যে আগস্টে একটি, সেপ্টেম্বরে একটি, অক্টোবরে দুটি এবং ডিসেম্বরে দুটি ছুটি রয়েছে।

আগস্টে এক দিন

আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকবে। বছরের বাকি সময়ে এটিই আগস্ট মাসের সরকারি ছুটি।

সেপ্টেম্বরে এক দিন

৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সরকারি চাকরিজীবীরা এ জন্য অতিরিক্ত কোনো ছুটি পাবেন না।

অক্টোবরে দুই দিন

অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে দুই দিন সরকারি ছুটি থাকবে। ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে।

ডিসেম্বরে দুই দিন

বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরও দুটি সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। আর ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ছুটি থাকবে।

তবে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় বড়দিনের ছুটিটি সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাবে। ফলে এই ছুটির জন্যও অতিরিক্ত কোনো ছুটি পাওয়া যাবে না।

অর্থাৎ বছরের বাকি সময়ে তালিকায় ছয় দিনের সরকারি ছুটি থাকলেও সেপ্টেম্বরের জন্মাষ্টমী ও ডিসেম্বরের বড়দিন—এই দুই ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় সরকারি চাকরিজীবীদের জন্য কার্যত অতিরিক্ত ছুটির সুযোগ থাকছে না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুবিতে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ৪২ প্রতিষ্ঠানের শিল্প-একাডেমিয়া বৈঠক 
শ্রীপুরে হানিট্র্যাপের অভিযোগে কয়েকজনকে আটক
বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার
৫ দিনের জমজ কন্যাশিশু রেখে পলাতক মা, মায়ের অপেক্ষায় দুই নবজাতক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা