২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, সামনে বড় যুদ্ধ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫২
অ- অ+

২০২৪ সালের আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, বরং যুদ্ধের রিহার্সেল (মহড়া) ছিল। সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে। একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকেও গায়েব করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর জনগণ ভেবেছিল ফ্যাসিবাদ বিদায় হয়েছে। তবে এখন দেখা যাচ্ছে ফ্যাসিবাদ বিদায় নেয়নি; নতুন কলেবরে বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগ যে পথে হেঁটেছে; বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, আটক ১
মুন্সীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ঝিনাইদহে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত
ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা