কোন হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিম থাকবে না, সে হিন্দু নয়: আরএসএস প্রধান মোহন ভাগবত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ১২:২৯
অ- অ+

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়—এমনটা যে হিন্দু মনে করেন, তিনি হিন্দু হতে পারেন না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। নিউইয়র্কে অনুষ্ঠিত একটি সর্বধর্ম সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর এনডিটিভি’র।

মোহন ভাগবত বলেন, একবার কয়েকজন মুসলিম তাকে প্রশ্ন করেছিলেন—আরএসএস যেহেতু একটি হিন্দু সংগঠন এবং ‘হিন্দুরাষ্ট্র’-এর কথা বলে, তাহলে ভারতে মুসলিমদের কী হবে? তাদের কি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে?

জবাবে তিনি বলেছিলেন, ‘না, এটি হিন্দুত্ব নয়।’ তার মতে, হিন্দু হতে হলে বিশ্বাস করতে হবে যে বিভিন্ন পথ শেষ পর্যন্ত একই লক্ষ্যে পৌঁছায় এবং প্রত্যেক মানুষের মর্যাদা রয়েছে।

নিজের বক্তব্যের উদাহরণ দিতে গিয়ে ১৯৯৬ সালের হরিয়ানার দাদরিতে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টানেন আরএসএস প্রধান। তিনি বলেন, ওই দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই ছিলেন মুসলিম। কিন্তু উদ্ধারকাজে অংশ নেওয়া আরএসএসের স্বেচ্ছাসেবকেরা তাদের ধর্মীয় পরিচয় বিবেচনা করেননি। তারা উদ্ধারকাজের পাশাপাশি শেষকৃত্য ও অন্যান্য সেবামূলক কার্যক্রমেও সমানভাবে অংশ নিয়েছিলেন।

মোহন ভাগবতের দাবি, কোনো রাজনৈতিক স্বার্থ কিংবা প্রতিদানের প্রত্যাশা ছাড়াই মানুষের সেবা করার মানসিকতার কারণেই সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা এভাবে কাজ করতে পেরেছিলেন।

১৯৯৬ সালে সৌদি আরবের সৌদিয়া ও কাজাখস্তান এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের সংঘর্ষে ৩৪৯ জন যাত্রী ও ক্রু নিহত হন। ভারতের হরিয়ানার চরখি দাদরি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

এদিকে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া মোহন ভাগবতের বক্তব্য ও আরএসএসের ভূমিকা নিয়ে সমালোচনাও হয়েছে। নিউইয়র্কের প্রথম ভারতীয়-আমেরিকান মুসলিম মেয়র জোহরান মামদানি আরএসএসকে একটি সাম্প্রদায়িক সংগঠন হিসেবে উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেছেন।

মোহন ভাগবতের সর্বধর্ম সংলাপে দেওয়া বক্তব্যের পর ভারতের বহুত্ববাদ, ধর্মীয় সহাবস্থান এবং আরএসএসের আদর্শ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/৩০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
শ্যামপুরে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মৃত্যুদণ্ড মাথায় নিয়েই কন্ট্রাক্ট কিলিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন জামাল
৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা