ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার হলেন আনোয়ার হোসেন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ১৬:৩৩
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম-পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন খানকে বদলি করে ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আনোয়ার হোসেন খান বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন এবং পেশাদার কর্মকর্তা হিসেবে সহকর্মীদের মধ্যে পরিচিত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আনোয়ার হোসেন খান কাঙ্ক্ষিত পদায়ন পাননি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা