সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, ১৮:১৮
অ- অ+

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সারোয়ার মুর্শেদ শামীম। তিনি পুলিশ সদরদপ্তরে ডিআইজি (লজিস্টিকস) হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার আরও তিন কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসএমপির বর্তমান কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

সারোয়ার মুর্শেদ শামীম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশ ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে পুলিশ সদরদপ্তরে ডিআইজি (লজিস্টিকস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা