সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, ২১:৩৯
অ- অ+

কক্সবাজারের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট-সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, টেকনাফ বাজারঘাট থেকে সেন্টমার্টিনে আসা একটি কাঠের নৌকায় তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনের অভিযোগে একজনকে আটক করা হয়।

জব্দ করা গাঁজা এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সংস্থাটি আরও জানায়, মাদকের বিস্তার রোধে উপকূলীয় এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা