নারায়ণগঞ্জে ৪ কোটি ৮৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩২
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত বুধবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এস এইচ এস ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাগলা। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ২৯৭টি ভারতীয় শাড়ি, ২৭৩টি ভারতীয় কম্বল এবং বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী। পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। পরে চালক ও সহকারীর কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা পণ্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি ডিভিশনের সিদ্দিকবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ
৮ বিভাগে ২০টি ‘মডেল খাল’, কর্মসংস্থান হবে ২ হাজার ৪০০ পরিবারের
অস্ট্রেলিয়াকে ১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প