আর্জেন্টিনা ফাইনালে কাপ জিতলে আবার বিয়ে করবেন পরীমণি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৫
অ- অ+

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের ভালোবাসার কথা নতুন করে জানিয়ে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি মন্তব্য ইতোমধ্যে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (১৫ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে পরীমণি লেখেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।”

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। ভক্তরা নানা ধরনের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। কেউ বিষয়টিকে নিছক রসিকতা হিসেবে দেখেছেন, আবার কেউ আর্জেন্টিনার প্রতি অভিনেত্রীর আবেগী সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করেছেন।

ফুটবলের প্রতি, বিশেষ করে আর্জেন্টিনা দলের প্রতি পরীমণির সমর্থন নতুন নয়। চলতি বিশ্বকাপজুড়েই তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে নিয়ে পোস্ট করেছেন। গত ১২ জুলাই দেওয়া এক পোস্টে তিনি শুধু “উইন” লিখে লাভ রিঅ্যাক্ট যুক্ত করেছিলেন। একই দিন আরেকটি পোস্টে ফুটবলকে নিজের ভালোবাসা হিসেবে উল্লেখ করে আর্জেন্টিনার পতাকার ইমোজিও ব্যবহার করেন।

শুধু নিজেই নন, নিজের সন্তানকেও আর্জেন্টিনার সমর্থক হিসেবে তুলে ধরছেন এই অভিনেত্রী। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ছেলের সঙ্গে কাটানো সময়ের একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, তার ছেলে আর্জেন্টিনা দলের বড় ভক্ত।

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা ঘিরে যখন ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, তখন পরীমণির এই ব্যতিক্রমী মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, ফাইনালে আর্জেন্টিনা শিরোপা জিততে পারে কি না এবং পরীমণির এই মন্তব্য কতটা রসিকতা আর কতটা বাস্তবতায় রূপ নেয়।

(ঢাকাটাইমস/১৬ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা