যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ ‘অত্যন্ত হতাশাজনক’: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৬, ১২:০৫
অ- অ+

জোরপূর্বক শ্রমের অভিযোগের ভিত্তিতে নিউজিল্যান্ডসহ ৬০টি দেশের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন| শুক্রবার তিনি এই পদক্ষেপকে ‘অত্যন্ত হতাশাজনক’ বলে মন্তব্য করেন|

খবর বার্তা সংস্থা এএফপি’র|

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লাক্সন লিখেছেন, ‘জোরপূর্বক শ্রমের অভিযোগের পক্ষে যুক্তরাষ্ট্রের তদন্তে কোনো অর্থবহ প্রমাণ উপস্থাপন করা হয়নি|’

তিনি আরও বলেন, ‘শুল্ক আরোপ কোনো সমাধান নয়| এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর খরচ ও অনিশ্চয়তা বেড়ে যায়|’

শুক্রবার থেকে কার্যকর হওয়া নতুন শুল্কের হার ১০ শতাংশ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত| চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মতো বড় অর্থনীতির দেশগুলোও এই নতুন শুল্কের আওতায় পড়েছে| নিউজিল্যান্ডের পণ্যের ওপর ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে|

একই হারে শুল্ক আরোপ করা হয়েছে অস্ট্রেলিয়ার ওপরও| দেশটির বাণিজ্যমন্ত্রী ডন ফ্যারেল এই শুল্ককে ‘অযৌক্তিক, মুক্ত বাণিজ্য চুক্তির সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ বলে আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন|

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা