বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৬, ১০:৪৪
অ- অ+

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে গেছে।

বাজার তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫ দশমিক ৪১ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগামী আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৩ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষক রস নরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্বর্ণের বাজার বর্তমানে কাঙ্ক্ষিত গতি ফিরে পাওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের পর ডলার সূচকে বড় পতন হলেও পরে তা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।

বিশ্লেষকদের মতে, ডলারের মূল্য বাড়লে সাধারণত অন্যান্য দেশের ক্রেতাদের জন্য ডলারে কেনাবেচা হওয়া স্বর্ণ আরও ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে চাহিদা কমে গিয়ে স্বর্ণের দামে চাপ তৈরি হয়।

এর আগে বুধবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখে। ফেডের প্রধান কেভিন ওয়ার্শ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেও ভবিষ্যৎ সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে ফেডের সুদের হার পরিবর্তনের সম্ভাবনা বর্তমানে ৬৭ শতাংশ, যা এক সপ্তাহ আগে ছিল ৮০ শতাংশের বেশি।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বিশ্ববাজারে রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬৩৮ দশমিক ৭৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ২৮৯ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে।

(ঢাকাটাইমস/০১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা