দেশে ফিরলেন হরমুজ প্রণালিতে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৬, ০০:২৫
অ- অ+

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে প্রায় চার মাস আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা-এর ১৭ বাংলাদেশি নাবিক দেশে ফিরেছেন। জাহাজে থাকা বাকি ১৪ নাবিক মালয়েশিয়া হয়ে পরে দেশে ফিরবেন।

মঙ্গলবার বিকাল ৫টা ৪২ মিনিটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।তিনি জানান, দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রা করে দুবাই হয়ে নাবিকরা ঢাকায় পৌঁছান। বিমানবন্দর থেকে তারা স্বজনদের সঙ্গে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন।

বিএসসির তথ্য অনুযায়ী, দেশে ফেরা ১৭ নাবিকের মধ্যে জাহাজের মাস্টার, চিফ অফিসার, প্রকৌশলী, ক্যাডেট ও রেটিং রয়েছেন। তাদের পরিবর্তে ইতোমধ্যে নতুন ১৭ জন নাবিক ডারবানে পৌঁছে জাহাজে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিএসসির মহাব্যবস্থাপক (শিপ পারসোনেল বিভাগ) ক্যাপ্টেন জিয়াউর রহমান জানান, পরবর্তী পণ্যবোঝাই শেষে আগামী কয়েক দিনের মধ্যে এমভি বাংলার জয়যাত্রা দক্ষিণ আফ্রিকার ডারবান ত্যাগ করবে। জাহাজটির সম্ভাব্য পরবর্তী গন্তব্য মালয়েশিয়া। সেখান থেকেই অবশিষ্ট ১৪ নাবিক দেশে ফিরবেন।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় জাহাজে দায়িত্ব পালন এবং টানা দুর্ভোগে নাবিকদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ধাপে ১৭ জনকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা