৫০ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬১৬৫, ভাইভা শুরু ১১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৬, ১৭:১৮
অ- অ+

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (বিপিএসসি)।

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, গত ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এ পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ৬৫ জন সাধারণ ক্যাডার, ১ হাজার ৫১৫ জন সাধারণ ও কারিগরি উভয় ক্যাডার এবং ৫৮৫ জন কারিগরি বা পেশাগত ক্যাডার।

বিপিএসসি জানিয়েছে, ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১১ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে।

বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা