তানজিদের ব্যাটে জয়ের আশা জাগিয়ে এগোচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৬, ১৯:১৮
অ- অ+

জিম্বাবুয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের অর্ধেক পথ পেরিয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ দশমিক ২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। জয়ের জন্য ৫৮ বলে প্রয়োজন আরও ৭০ রান।

ওপেনার তানজিদ হাসান তামিম অপরাজিত ৩৬ রানে খেলছেন। ৩০ বলের ইনিংসে এখন পর্যন্ত তিনি তিনটি ছক্কা হাঁকিয়েছেন। তার সঙ্গে ক্রিজে আছেন তাওহিদ হৃদয়, যিনি ৫ বলে ৫ রান করেছেন।

ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে টিনোটেন্ডা মাপোসাকে ফাইন লেগ দিয়ে ছক্কা মেরে নিজের রান ৩৬-এ নিয়ে যান তানজিদ। ওই শটের পর প্রয়োজনীয় রানরেট নেমে আসে ৭ দশমিক ২৪–এ।

বাংলাদেশের দ্বিতীয় উইকেটটি পড়ে ৮ দশমিক ৪ ওভারে। পারভেজ হোসেন ইমন ২২ বলে ২৪ রান করে সিকান্দার রাজার বলে লং অনে ব্র্যাড ইভান্সের দারুণ ক্যাচে বিদায় নেন। এরপর তানজিদ ও তাওহিদ হৃদয় মিলে অবিচ্ছিন্ন ১৫ রানের জুটি গড়ে ইনিংস এগিয়ে নিচ্ছেন।

এর আগে টস জিতে ব্যাটিং করা জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তোলে। ফলে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪৪ রান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা