আর্টিজান হামলা: রইলো বাকি তিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০১৭, ১৪:২৪| আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৭:০০
অ- অ+

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত তিন জনকে এখনও ধরতে পারেনি পুলিশ। এদের একজনের নাম সাইদুল ইসলাম চকলেট। বাকি দুই জনের নাম প্রকাশ করতে চায়নি বাহিনীটি। অবশ্য এরা কোথায় আছেন তার খবর পেয়ে যাওয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম।

গত ১ জুলাই আর্টিজানে হামলাকারী পাঁচ জনকেই সেনাবাহিনী হত্যা করে পরের সকালের কমান্ডো অভিযানে। তবে পুলিশের তদন্তে জানা যায়, প্রত্যক্ষভাবে অংশ নেয়া পাঁচ জন রোহান ইমতিয়াজ, নিবরাস আহমেদ ও মীর সামীহ মোবাশ্বের, খায়রুল ইসলাম এবং শফিকুল ইসলাম উজ্জ্বল ছাড়াও আশেপাশে ছিলেন আরও কয়েকজন। এই অভিযানের পরিকল্পনা, বাস্তবায়ন, জনবল সংগ্রহেও জড়িত ছিলেন এরা।

এদের মধ্যে হামলার নাটের গুরু হিসেবে চিহ্নিত তামিম চৌধুরী এবং নুরুল ইসলাম মারজান এবং হামলাকারীদের প্রশিক্ষক হিসেবে চিহ্নিত সাবেক সেনা কর্মকর্তা জাহিদুল ইসলাম নিহত হয়েছেন পুলিশের অভিজানে। সাম্প্রতিক জঙ্গি তৎপরতার অন্যতম নাটেরগুরু হিসেবে চিহ্নিত সারোয়ার জাহানও প্রাণ হারিয়েছেন র‌্যাবের অভিযানে।

পুলিশ যাকে এই হামলার পরিকল্পনাকারী বলছে সেই জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ওরফে সুভাষ ওরফে শান্ত ওরফে টাইগার ওরফে আদিল ওরফে জাহিদই একমাত্র ব্যক্তি যিনি জীবিত ধরা পড়লেন।

জাহাঙ্গীরকে আটকের বিষয়ে জানাতে শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এ সময় তিনি আর্টিজান হামলায় এখনও ধরা না পড়া তিন জনের কথা জানান। এদের মধ্যে সাইদুল ইসলাম চকলেটের নাম জানিয়ে তিনি বলেন, ‘আমরা একজনের নাম প্রকাশ করলাম। তদন্তের স্বার্থে দুই জনের নাম প্রকাশ করতে চাচ্ছি না। তবে তারা কোথায় আছেন সেই খবর আমরা পেয়ে গেছি।’

মনিরুল জানান, আর্টিজান হামলার সময় ঘটনার আশেপাশেই ছিলেন টাঙ্গাইলে ধরা পড়া জাহাঙ্গীর। তিনি রাজধানীর বসুন্ধরা এলাকায় পরিবারসহ থাকতেন। হামলার পর তিনি মিরপুরের শ্যাওড়াপাড়ায় পালিয়ে যান। সেখান থেকে চলে যান ঢাকার বাইরে।

এক প্রশ্নের জবাবে মনিরুল বলেন, জাহাঙ্গীরকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন। তবে জঙ্গি তৎপরতার বিষয়ে আরও জানতে তারে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।

ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এসও/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় নিরাপত্তায় সক্রিয় ভূমিকা রাখতে হবে সঞ্জীবন সদস্যদের: আনসার মহাপরিচালক
দীর্ঘ ৪৮ ঘণ্টার অভিযানে থুইসাপাড়া থেকে ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা