তুরস্কে নৈশক্লাবে ‘হামলাকারী’ আটক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০১৭, ০৮:৫৩| আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১০:১৯
অ- অ+

তুরস্কের ইস্তাম্বুল শহরে ইংরেজি নববর্ষ বরণের অনুষ্ঠান চলাকালে নৈশক্লাবে হামলার প্রধান সন্দেহভাজন আব্দুলকাদির মাশারিপভো গ্রেপ্তার হয়েছেন। রেইনা ক্লাব নামের ওই ​নৈশক্লাবে হামলায় ৩৯ জন নিহত হয়েছিলেন।

তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ইস্তাম্বুলের নৈশক্লাবে হামলাকারী হিসেবে প্রধান সন্দেহভাজন ৩৪ বছর বয়সি আবদুলকাদির মাশারিপভ একজন উজবেক নাগরিক। ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে নৈশক্লাবে ওই হামলায় ৩৯জন নিহত ও ৭০ জন আহত হয়েছিলেন। একটি ট্যাক্সিতে ক্লাবে এসে নির্বিচারে গুলি চালায় ওই সন্ত্রাসী।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে। সিরিয়ায় তুরস্কের সেনাবাহিনীর জড়িত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয় বলে আইএস দাবি করেছিল।

বিবিসি-র প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাছে ধুসর রঙের টি শার্ট পরিহিত এক ব্যক্তির প্রচণ্ড মার খাওয়া থেতলানো মুখ। কেউ একজন তার গলা সামনের দিক থেকে ধরে আছে। আশঙ্কা করা হচ্ছিল, ওই বন্দুকধারী ব্যক্তি তুরস্কের আশেপাশে কথিত ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত এলাকায় পালিয়ে যেতে পারে।

ওই হামলাকারীর ধরা পড়ার ঘটনা তুরস্ক সরকারের জন্য একটা বড় স্বস্তির বিষয়। কিন্তু দেশটিকে সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। পুলিশ বলছে, আবদুলকাদির নামে ব্যক্তিকে তার চার বছর বয়সী ছেলের সঙ্গে পাওয়া যায়। কিরগিজ এক বন্ধুর বাড়িতে আবদুলকাদির সেসময় ছিল। পুলিশ তার ওই বন্ধুন সঙ্গে আরো তিন নারীকে আটক করেছেন।

নৈশক্লাবে নিহতদের মধ্যে ইসরায়েল, ফ্রান্স, তিউনিসিয়া, লেবানন, ভারত, বেলজিয়াম, জর্ডান এবং সৌদি আরবের নাগরিকেরা ছিলেন।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/জেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
ফ্লোরিডার বিমানবন্দরের নাম হলো ‘ট্রাম্প’ 
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি 
বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা