ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০১৭, ১০:১৩| আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১২:৩৮
অ- অ+

শেষ টেস্ট ম্যাচ খেলতে ক্রাইস্টচার্চে পা রেখেছে বাংলাদেশ দল। স্থানীয় সময় বেলা ১.১৫টায় ক্রাইস্টচার্চ পৌঁছায় মুশফিকরা। শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে আসছে এমন খবর শুনেই বিমানবন্দরে হাজির হন সমর্থকরা। কারো হাতে ফুল, কেই আবার এসেছেন জাতীয় পতাকা হাতে। কারো গায়ে প্রিয় ক্রিকেটারের জার্সি। অপেক্ষা কখন আসবে সাকিব-তামিমরা।

এদিকে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। এখানেই শেষ নয়, হারের সঙ্গী হয়েছে বিব্রতকর এক রেকর্ডও। প্রথম ইনিংসে ৫৯৫ রান করে এর আগে টেস্টে কোনো দলই হারেনি। ড্র হয়েছে ৩৭ বার।

যেখানে শুরু সেখানেই শেষ হবে নিউজিল্যান্ড সফর। এর আগে গত ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হয় টাইগারদের নিউজিল্যান্ড মিশন।

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশত
আধিপত্য বিস্তারের জেরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন
রাজশাহীতে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় ৮ জন গ্রেপ্তার