প্রাক্তন প্রেমিককে অ্যাসিড ছুঁড়ে গ্রেপ্তার নারী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ১০:৩৫
অ- অ+

প্রাক্তন প্রেমিককে অ্যাসিড ছোঁড়ার অভিযোগে ভারতের ব্যাঙ্গালোরে এক নারীকে আটক করেছে পুলিশ। অ্যাসিডে দগ্ধ ব্যক্তি সম্প্রতি ওই মেয়েটির সাথে তার চারবছর ধরে চলা প্রেমের সম্পর্কের ইতি টেনেছিলেন।

পুলিশ জানান, এই প্রথম কোন পুরুষ নারীর অ্যাসিড হামলার শিকার হলো।

ভারতে গত বছরে এক হাজারেরও বেশি অ্যাসিড হামলা হয়েছে। প্রায় সব ক্ষেত্রেই পুরুষদের ছোঁড়া অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছে নারীরা।

ব্যাঙ্গালোর পুলিশের ডেপুটি কমিশনার এমএন আনুচেথ বলেন, ‘আমাদের গত ১২ বছরের রেকর্ড অনুসারে এমন কোনও মামলা নেই যেখানে কোন মেয়ে একজন পুরুষকে অ্যাসিড ছুঁড়েছে।’

অ্যাসিডে দগ্ধ ৩২ বছর বয়সী জয়াকুমার পুরুষোত্তমের মুখমণ্ডলের ডানদিকের কিছু অংশ, চোখ, গাল এবং কপালের কিছু অংশ ঝলসে যায়। তবে তার চোখ দুটো নষ্ট হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

পুরুষোত্তম পুলিশকে জানান, তার প্রাক্তন বান্ধবী লিডিয়া ইয়েশপাউল সেবিকার কাজ করতেন। ইয়েশপাউল তাকে বিয়ে করতে চাইতেন। তবে পুরুষোত্তমের বাবা-মা এই সম্পর্ক মানতে রাজি ছিলেন না। কারণ তাদের দুজনের ধর্ম ভিন্ন। একজন খ্রিস্টান এবং আরেকজন হিন্দু সম্প্রদায়ের। তিন মাস আগে এই সম্পর্ক শেষ করে বিয়ের জন্য নতুন কাউকে খুঁজছিলেন তিনি। কাজ শেষে সে বাড়ি ফেরার সময় রাস্তায় এই অ্যাসিড হামলার ঘটনাটি ঘটে এবং লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।

এর পরই আটক করা হয় ইয়েশপাউলকে। তার বিরুদ্ধে হত্যা-চেষ্টার অভিযোগ আনা হয়েছে এবং বুধবার আদালতে হাজির করার পর জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/জেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশত
আধিপত্য বিস্তারের জেরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন
রাজশাহীতে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় ৮ জন গ্রেপ্তার