ধর্ষণ রোধে আইন সংশোধনের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৭, ১৯:৩৪
অ- অ+

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধকল্পে সংক্রান্ত বিদ্যমান আইনগুলো সংশোধনের পরিকল্পনা রয়েছে।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য আমিনা আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ রোধকল্পে এডভোকেসি প্রোগ্রামের আওতায় দেশব্যাপী ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

মেহের আফরোজ চুমকি বলেন, দেশব্যাপী নির্যাতনের শিকার নারী ও শিশুদের সেবা প্রাপ্তির সুবিধার্থে দেশের ৪০টি জেলা সদর হাসপাতালে এবং ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ান স্টপ ক্রাইসিস সেল স্থাপন করা হয়েছে।

চুমকি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার স্থাপন করা হয়েছে। এই সেন্টারে টোল ফ্রি হেল্প লাইন ১০৯২১ নম্বরে ফোন করে নির্যাতনের শিকার নারী ও শিশু, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সবার প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশে বিরাজমান সেবা এবং সহায়তা সম্পর্কে জানতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকের কভারে টোল ফ্রি হেল্প লাইন ১০৯২১ সন্নিবেশ করা হয়েছে। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্মার্ট ফোনে ব্যবহারযোগ্য মোবাইল অ্যাপস ‘জয়’ তৈরি করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
ফ্লোরিডার বিমানবন্দরের নাম হলো ‘ট্রাম্প’ 
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি 
বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা