ছবিতে ব্রিটিশ রাজ পরিবারের দৌড় প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:২৫| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৭
অ- অ+

পারলে আমাকে ঠেকায় তো দেখি, অনেকটা আমাদের দেশের ছোট ছেলে-মেয়েদের মতো দৌড় প্রতিযোগিতায় অংশ নিলেন ব্রিটেনের রাজ পরিবারের গুরুত্বপর্ণূ তিন সদস্য।

লন্ডনের অলিম্পিক পার্কে দৌড় প্রতিযোগিতায় মাঠে নেমেছিলেন রাজ সিংহাসনের দুই উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। সেই সঙ্গে ছিলেন উইলিয়ামের স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন।

দৌড় প্রতিযোগিতায় ভাই ও ভাবীকে পেছনে ফেলে সেরা হয়েছেন প্রিন্স হ্যারি। কম যান না বড় ভাই ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়ামও। খুব সামান্যর জন্য তিনি প্রথম হতে পারেননি। এদিকে মিডলটনও ভালো দৌড়েছেন, তবে তিনি তিনজনের মধ্যে তৃতীয় স্থানে।

রবিবার লন্ডনের অলিম্পিক পার্কে এক ট্রেনিং সেশনে চলে আসেন ব্রিটিশ রাজ পরিবারের এই তিন সদস্য। মূলত ২০১৭ সালের ভার্জিন মানি লন্ডন ম্যারাথনে অংশগ্রহণকারীদের মনোবল বাড়াতেই তারা ছুটে এসেছিলেন। জানা যায়, প্রায় দেড়শো জন প্রতিযোগী অংশ নেবে এবারের লন্ডন অলিম্পিক দৌড় প্রতিযোগিতায়।

প্রতিযোগী কেট মিডলটন ম্যারাথনে অংশ নেয়া অন্য নারীদের মতো চুল পেছনে কষে বেঁধে নিয়ে ১০০ মিটার স্প্রিন্ট দৌড়ে অংশ নেন। গতকাল দুপুরে কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে রাজপরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে উৎসাহিত করেন ম্যারাথনের প্রতিযোগীরা। ভাবী মিডলটন ও দেবর হ্যারি পড়েছিলেন একই ধরনের স্কি জ্যাকেট। অপরদিকে উইলিয়ামের পরনে ছিল হালকা সোয়েটার।

এদিকে ৩৫ বছর বয়সী প্রিন্স উইলিয়াম জয়ের খুব কাছাকাছি গিয়েও ছোট ভাই হ্যারির কাছে পরাজিত হয়েছেন। যদিও খুব ভালো সূচনা করেছিলেন মিডলটন। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেবর ও স্বামী তাকে পেছনে ফেলে দেন।

রাজ পরিবারের এই তিন সদস্য রবিবার দুপুরে পুরোই ছিলেন খেলোয়াড় সুলভ মনোভাবে। এই যেমন খেলা শুরুর আগে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে নেয়া কিংবা খেলা শেষে একে অপরকে শুভেচ্ছা জানানো। কোন কিছুরই অভাব ছিল না এই তিন প্রতিযোগীর মধ্যে।

ট্রাকের বাইরে দাঁড়িয়ে ম্যারাথনের প্রতিযোগীদের শুভেচ্ছা জানাতে ও তাদের সঙ্গে মজা করতেও দেখা গেছে প্রিন্স উইলিয়াম, হ্যারি ও মিডলটনকে। যদিও সেই সময়ে একটু বেশিই শিশুসুলভ মুডে ছিলেন প্রিন্স উইলিয়াম।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/জেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা