বিচারক জীবনের অভিজ্ঞতা কাজে লাগাবো: ইসি কবিতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৫| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৭
অ- অ+

নিজের দীর্ঘ বিচারক জীবনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বলে জানিয়েছেন একমাত্র নারী নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম। এ ব্যাপারে তিনি সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

মঙ্গলবার সকালে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দেশের ইতিহাসে কবিতা খানমই প্রথম নারী নির্বাচন কমিশনার।

কবিতা খানম বলেন, ‘দীর্ঘ বিচারক জীবনের যে অভিজ্ঞতা রয়েছে তা আমি এখানে কাজে লাগাতে চাই। যেকোনো পরিস্থিতি মোকাবেলার কৌশল আমার জানা আছে।’ তিনি বলেন, ‘দেশের সংবিধান ও আইন সমুন্নত রেখে কাজ করে যাবো।’ তাকে নির্বাচন কমিশনার করায় তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার তার ওপর অর্পিত দায়িত্ব পালনে দেশবাসীর দোয়া চেয়েছেন।

কবিতা খানমের বাড়ি নওগাঁয়। তাঁর স্বামীও বিচারক ছিলেন। ২০১১ সালে তিনি মারা যান। ২০১৩ সালে কবিতা খানম অবসরে যান। সর্বশেষ তিনি রাজশাহীর জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিচারিক জীবনের অভিজ্ঞতা রয়েছে প্রায় ৩১ বছর।

দেশে এ পর্যন্ত ১১ বার নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ১১ জন প্রধান নির্বাচন কমিশনারের সাথে ২৩ জন দায়িত্ব পালন করেছেন কমিশনার হিসেবে।কিন্তু এবারই প্রথম কোনো নারীকে নির্বাচন কমিশনের সদস্য করা হলো।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাবার মৃত্যুর খবর পেয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু,  নতুন আক্রান্ত  ১৪৯২
র‍্যাব বিলুপ্ত, অস্ত্র-সরঞ্জামের কী হবে? সংসদে স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
হরমুজ প্রণালিকে  ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিয়েছে  ট্রাম্প