ফিরেই মোস্তাফিজের উইকেট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০১৭, ১১:৫০| আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১২:১৩
অ- অ+
ছবি: এসেই মোস্তাফিজ-ঝলক।

ইনজুরির শেকল থেকে মুক্তি পেয়ে লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি দিয়েই ২২ গজে পা রাখলেন মোস্তাফিজুর রহমান। এসেই বল হাতে সবাইকে তাক লাগিয়ে দিলেন ‘কাটার মাস্টার’। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার বল করে ৯ রানে নিয়েছেন ১টি উইকেট।

মোস্তাফিজের বলে কোনো কিছু বুঝে উঠার আগে তাসকিন আহমেদের হাতে ক্যাচ তুলে দেন লঙ্কান ব্যাটসম্যান আইরোশ সামারাসুরিয়া। সাজঘরে ফিরে যান খালি হাতেই। মোস্তাফিজ ছাড়াও দিনের শুরুতে দুটি উইকেট শিকার করেছেন তাসকিন।

এর আগে শ্রীলঙ্কান ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে ৩৯১ রানেই ইনিংস ঘোষণা করল বাংলাদেশ। জিততে হলে লঙ্কানদের করতে হবে ৩৯২ রান।

টাইগারদের হয়ে সর্বোচ্চ ১৩৬ রান করেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান এসেছে মুমিনুলের ব্যাট থেকে। মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্যকে হারায় বাংলাদেশ। কিন্তু তামিম আর মুমিনুল মিলে দলকে দারুণ সংগ্রহ এনে দেয়।

দুজনে স্কোর বোর্ডে জমা করে ১৪৩ রানের জুটি। ৭৩ রান নিয়ে রিটায়ার্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মুমিনুল। এরপর মুশফিকের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে তামিম। ২১ রান করে মুশফিক বিদায় নেন। উইকেটে আঁকড়ে থেকে ১৩৬ রান নিয়ে তামিমও রিটায়ার্ড আউট হয়ে ফিরে যান।

বাকি ব্যাটসম্যানদের আসা যাওয়ার মাঝে মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩ আর লিটন দাস করেন ৫৭ রানের ইনিংস। লঙ্কানদের মধ্যে বল হাতে ৩টি উইকেট শিকার করেছেন করুণারত্নে। ১টি করে উইকেট নিয়েছেন আম্বুলডেনিয়া এবং সামারাকুন।

(ঢাকাটাইমস/০৩ মার্চ/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুষলধারে বৃষ্টি ঢাকায়, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
৩৪ ম্যাচের অপরাজিত যাত্রা থামল মরক্কোর
মাশহাদে ইমাম রেজা (আ.)–এর মাজারে দাফন করা হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে
পার্বত্য চট্টগ্রামে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা