‘দুর্নীতি না রুখলে মিলবে না অগ্রগতির সুফল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০১৭, ১২:১৪| আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৪:০৫
অ- অ+

দুর্নীতিকে সমূলে নির্মূল করতে না পারলে সমাজ অগ্রগতির সুফল কোনোদিন ভোগ করতে পারবে না বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মানুষের মন-মানসিকতার পরিবর্তন না হওয়া পর্যন্ত দুর্নীতি সমূলে উৎপাটন সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী এক মানববন্ধনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ‘দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা, আসুন দুর্নীতিকে প্রতিহত করি’ এই স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধনের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন।

নাহিদ বলেন, ‘আমরা শিক্ষা আইন নামে একটি আইন সংসদে উপস্থাপন করবো। এই আইনের মাধ্যমে শিক্ষার্থীরা সৎ মানুষ হিসেবে গড়ে উঠবে। নিচ থেকে মানুষ সৎ না হলে, সৎ মানুষ গড়ে উঠা সম্ভব নয়। এজন্য শিক্ষার্থীকে অনুজ থেকে গড়ে তুলতে হবে। তবেই দেশ উন্নত দেশে পরিণত হবে।’

প্রশ্ন ফাঁস নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আসলে এখন আমরা এমন একটি অবস্থায় আছি, দুই ঘণ্টা আগে প্রশ্ন দিলে সঙ্গে সঙ্গে ফেসবুকে তা ফাঁস করে দিচ্ছে। আমরা এর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। জড়িতরা কেউ পার পাবে না।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে আছে। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেয়া হবে না।’

মানববন্ধনে বক্তব্য দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘দুর্নীতির সমস্যা সমাধান জটিল ব্যাপার। তারপরও চেষ্টা করছি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার। আগামী প্রজন্মের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করি।’

ইকবাল মাহমুদ বলেন, ‘দেশের উন্নয়নের অভিযাত্রাকে চলমান রাখতে হলে অবশ্যই দুর্নীতির মাত্রা কমাতে হবে। দুর্নীতি দমনে ৫৪% দুর্নীতিবাজদের শাস্তি হয়েছে, এটি একটি মাইলফলক। যদি কেউ দুর্নীতি করে থাকে, তবে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’ তিনি বলেন, ‘সরকারের অকুণ্ঠ সমর্থন পাচ্ছি দুর্নীতির বিরুদ্ধে, যে কারণে আমাদের কাজ করা আরও সহজ হচ্ছে।’

মানববন্ধনে শত শত শিক্ষার্থী দাঁড়ায় দুর্নীতির বিরুদ্ধে। সেগুনবাগিচা স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইদুর রহমান শান্ত এসেছে দুর্নীতি বিরোধী মানববন্ধনে।

তার প্রতিক্রিয়া জানতে চাইলে শান্ত ঢাকাটাইমসকে বলল, ‘দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য এখানে আসছি। দেশ শান্তিতে থাকুক, দুর্নীতিমুক্ত থাকুক এটাই চাই আমরা। আমরা সবাই দুর্নীতিমুক্ত দেশ চাই।’

দুর্নীতিবিরোধী মানববন্ধনে ঢাকা জেলা প্রশাসক মো. সালাউদ্দিন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব আবু মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০মার্চ/জিএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজ শেষে দেশে ফিরলেন ৫৫১৩৩ হাজি, মারা গেছেন ৫১
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা