মিজারুল কায়েস মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০১৭, ১০:২৩| আপডেট : ১১ মার্চ ২০১৭, ১০:৫০
অ- অ+
ফাইল ছবি

সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস আর নেই। ব্রাজিলের একটি হাসপাতালে মারা গেছেন তিনি। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট আর কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। ওই দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছিলেন মিজারুল।

পররাষ্ট্র সচিব শহীদুল হক গণমাধ্যমকর্মীদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রায় তিন বছর ধরে মিজারুল কায়েস ল্যাতিন আমেরিকার এই দেশটিতে বাংলাদেশ মিশন সামলাচ্ছিলেন। ২০১৪ সালের ২৭ জুলাই তাকে দেশটির রাষ্ট্রদূত করে পাঠানো হয়।

মিজারুল ব্রাজিলে যাওয়ার আগে যুক্তরাজ্যের হাইকমিশনার ছিলেন। ২০১২ সালের ১৮ নভেম্বর তাকে এই দায়িত্বে পাঠানো হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে পররাষ্ট্র সচিব করা হয়। ২০০৯ সালের ৮ জুলাই থেকে ২০১২ সালের শেষ দিক পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন।

মিজারুল ২০১২ সালেও শ্বাসকষ্টজনিত সমস্যা ও রক্তে সংক্রামণের মত রোগ সেপটেসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তখন তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করান।

কিশোরগঞ্জে জন্ম হওয়া মিজারুল কায়েস বিসিএস ১৯৮২ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি যুক্তরাষ্ট্রের হাইকমিশনের দায়িত্ব পালনের আগে মালদ্বীপ ও রাশিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। টোকিও, সিঙ্গাপুর ও জেনেভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক, সাউথ ইস্ট এশিয়া, ইকোনোমিক অ্যাফেয়ার্স, এক্সটার্নাল পাবলিসিটি ও ইউএনসিএলওএস ডেস্কের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মিজারুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস বিভাগ থেকে স্নাতক ও যুক্তরাষ্ট্রের ‘হার্ভার্ড কেনেডি স্কুল অব গভর্নমেন্ট’ থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন।

ব্রাজিলে মিজারুল কায়েসের স্ত্রী এবং মেয়ে আছেন। তার ভাই সাবেক সেনা কর্মকর্তা ইমরুল কায়েস ঢাকাতেই থাকেন। মিজারুলের মরদেহ দেশে আনা হবে না কি তাকে ব্রাজিলেই সমাহিত করা হবে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১১মার্চ/ডব্লিউবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭১ জন গ্রেপ্তার, মামলা ৪৯
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সিরাজগঞ্জে পানির পাম্পের পাইপলাইনে মিলছে জ্বালানি গ্যাস, এলাকায় চাঞ্চল্য
১২ জেলায় বন্যার শঙ্কা, ভারী বর্ষণে বাড়ছে পাহাড়ধসের ঝুঁকি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা