ইনস্টিটিউট দাবিতে গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের সড়কে অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০১৭, ১৩:৩০| আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৩:৩৪
অ- অ+

গাহর্স্থ্য অর্থনীতি কলেজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। তারা সকালে নিউ মার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ করে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিউ মার্কেট মোড়ে রাস্তায় বসে থাকায় আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কেবল নিউমার্কেট বা নীলক্ষেত এলাকা নয়, যানজট ছড়িয়েছে আশেপাশের বিভিন্ন সড়কেও। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছে।

মেয়েদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরিচালিত হয়। তবে দীর্ঘদিন ধরেই তারা আলাদা ইনস্টিটিউট করার দাবি জানিাচ্ছে। এই দাবিতে তারা কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকে রেখেও দাবি জানিয়েছিল।

কিন্তু সরকারের কোনো উদ্যোগ না ছাড়ায় গার্হস্থ অর্থনীতির শিক্ষার্থীরা আজ আবার বিক্ষুদ্ধ হয়ে উঠে। তারা সকাল ১০টার দিকে নানা ব্যানার হাতে বিক্ষোভ শুরু করে। পরে তারা নিউ মার্কেট মোড়ে নেয়।

শিক্ষার্থীরা জানান, তাদেরকে আশ্বাস দিয়েও শিক্ষামন্ত্রী দাবি পূরণে উদ্যোগ নেননি। যতদিন ইনস্টিটিউট ঘোষণা না হবে ততদিন আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তারা।

যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ ফাতেমা সুরাইয়া বলেন, তারা শিক্ষার্থীদেরকে বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছেন। কিন্তু তারা কথা শুনতে চাইছে না। তিনি বলেন, ‘আন্দোলনের কারণে যেন মানুষের ভোগান্তি না হয়, সে দিকে নজর রাখতে বলেছি তাদের। কিন্তু তারা এখন আমাদের কথা শুনছে না।

জানতে চাইলে নীলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘মেয়েরা শান্তিপূর্ণভাবেই সড়কে অবস্থান নিয়েছে। আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাদের নির্দেশ ছাড়া এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছি না।’

ঢাকাটাইমস/১৩মার্চ/জিএম/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আনসার-ভিডিপির সদস্যদের যুক্ত করার পরিকল্পনা
মিরপুর বিভাগে পুলিশের বিশেষ অভিযানে ১৪৯ আসামি গ্রেপ্তার
বাবার মৃত্যুর খবর পেয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু,  নতুন আক্রান্ত  ১৪৯২