দ্বিতীয় দিনেও সড়কে গার্হস্থ্যর শিক্ষার্থীরা, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০১৭, ১৩:৪৩| আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৫:৪০
অ- অ+

গাহর্স্থ্য অর্থনীতি কলেজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে দ্বিতীয় দিনের মত সড়কে অবস্থান করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে নিউ মার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ করছে তারা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করে যাবে বলে জানিয়েছেন।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, সকালে শিক্ষার্থীরা পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিউ মার্কেট মোড়ে রাস্তায় বসে থাকায় আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কেবল নিউমার্কেট বা নীলক্ষেত এলাকা নয়, যানজট ছড়িয়েছে আশেপাশের বিভিন্ন সড়কেও। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

গতকাল সোমবারও গাহর্স্থ্য অর্থনীতি কলেজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এরপর দুপুর দুইটায় তারা সড়ক থেকে ক্যাম্পাসে ফিরে যায়।

মেয়েদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরিচালিত হয়। তবে দীর্ঘদিন ধরেই তারা আলাদা ইনস্টিটিউট করার দাবি জানিাচ্ছে। এই দাবিতে তারা কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকে রেখেও দাবি জানিয়েছিল। কিন্তু সরকার কোনো উদ্যোগ না নেয়ায় গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা গতকাল আন্দোলনে নামেন।

শিক্ষার্থীরা জানান, তাদেরকে আশ্বাস দিয়েও শিক্ষামন্ত্রী দাবি পূরণে উদ্যোগ নেননি। যতদিন ইনস্টিটিউট ঘোষণা না হবে ততদিন আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তারা।

জানতে চাইলে নীলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান ঢাকাটাইমসকে বলেন, দ্বিতীয় দিনের মত মেয়েরা শান্তিপূর্ণভাবেই সড়কে অবস্থান নিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দেশ ছাড়া এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছি না।

(ঢাকাটাইমস/১৩মার্চ/জিএম/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা