শাওমির নতুন ফোন

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি নতুন একটি ফোন দেশটির বাজারে অবমুক্ত করতে যাচ্ছে। ফোনটির মডেল শাওমি ফাইভ এ। আগামীকাল ২১ আগস্ট ফোনটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে। ফোনটিতে বিশেষত্ব হচ্ছে এতে ৪ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে।
উইবো এক পোস্টে জানিয়েছে, শাওমির নতুন ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর, এতে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেমে চলবে।
এর আগে শাওমি নোট ৫ বাজারে ছাড়ার ঘোষণা দেয়। এই ফোনটিতে সিঙ্গেল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে কোয়ালকমের নতুন প্রসেসর, ৪১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ইউএসবি ৩.০।
শাওমির ব্যবসাসফল আরেকটি ফোন হলো নোট ৪। শাওমি দাবি করছে এই ফোনটি ২ মিলিয়ন বিক্রি হয়েছে। চীনের পরে শাওমির বড় একটি বাজার ভারতের। সম্প্রতি বাংলাদেশের বাজারেও শাওমির ফোনের ক্রেতা বাড়ছে।
(ঢাকাটাইমস/২০আগস্ট/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































