দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকা মূল্যের ১৬০টি স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৬, ১২:৪৭
অ- অ+

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমানটির কার্গো হোল্ডে যৌথ অভিযান পরিচালনা করে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় প্রাথমিকভাবে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কীভাবে কার্গো হোল্ডে তা রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দর ও গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

(ঢাকাটাইমস/২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা