সুনামগঞ্জে উত্ত্যক্তকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২০, ১৭:২৭
অ- অ+

সুনামগঞ্জে নারী উত্ত্যক্তকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর বাজারের সড়ক আবরোধ করে তারা।

এ সময় ওই সড়কের কয়েক কিলোমিটার পর্যন্ত দুই ঘণ্টারও বেশি সময় ধরে যানজটের সৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, সুনামগঞ্জ সিলেট সড়কের নীলপুর বাজার দিয়ে আলহাজ্ব জহিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রায় ২০টি গ্রামের শিক্ষার্থীরা চলাচল করে। এ সময় কিছু যুবক ঐ শিক্ষার্থীদের নানানভাবে উত্ত্যক্ত করে আসছিল। তাদের শাস্তির দাবি জানিয়ে এ অবরোধ করা হয়।

ঢাকাটাইমস/২১জানুয়ারি/পিএল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০
এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য শেড ও চেয়ার স্থাপনের নির্দেশ
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৭
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা