প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির তালিকা প্রকাশ ১২ মার্চ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ১০ মার্চ ২০২০, ১৯:৫৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা আগামী ১২ মার্চ বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন বিকাল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে nu<space>atmp<space>roll লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে এবং রাত ৯টার পর ওয়েবসাইট (www.nu.ac.bd/admission) থেকে তালিকা পাওয়া যাবে।
এছাড়া বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।
(ঢাকাটাইমস/১০মার্চ/টিএটি/জেবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













