করোনায় পেছালো কোপা আমেরিকা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২০, ১৩:৩৯| আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৫:০৯
অ- অ+

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে জন-জীবন। একে একে স্থগিত হয়েছে ক্রীড়াঙ্গনের বড় বড় ইভেন্টও। এবার করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে স্থগিত হলো কোপা আমেরিকা।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের এ লড়াই এক বছর পেছানোর বিষয়টি ঘোষণা করে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন (কনমেবল)।

দুই আয়োজক দেশ কলম্বিয়া ও আর্জেন্টিনায় ১২ জুন থেকে ১২ জুলাই পযর্ন্ত ১২ দলের কোপা আমেরিকা হওয়ার সময়সূচি ঠিক করা ছিল। তবে ইউরো-২০২০ পেছানোর পর এবার কোপাও স্থগিত হলো।

কোপা আমেরিকা স্থগিত করার বিষয়ে কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজ বলেন, ‘করোনা ভাইরাসের কারণে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

তিনি আরও জানান, নতুন সূচিতে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই পযর্ন্ত কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৮ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার: যাত্রী কল্যাণ সমিতি
লাকসামে কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার