রাজমিস্ত্রির প্যান্ট ও শার্টের পকেটে মিলল ইয়াবা

রাজধানীর মোহাম্মদপুরে ইয়াবাসহ এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্ট ও শার্টের পকেট থেকে ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব ২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর এইচ এম পারভেজ আরেফিন ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রাজ্জাক জানিয়েছে, তিনি স্বল্প পরিমাণে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণভাবে মাদক বিক্রি করে আসছিলেন। রাজমিস্ত্রির কাজের পাশাপাশি একবছর ধরে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত।
(ঢাকাটাইমস/২৫মার্চ/এসএস/জেবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













