গুরুতর অসুস্থ জাভেদ হাসপাতালে ভর্তি

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১২:৪৬
অ- অ+

বাংলা চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা ইলিয়াস জাভেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানী উত্তরার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার প্রস্রাবের নালিতে সমস্যা রয়েছে বলে জানান ওই হাসপাতালের চিকিৎসকরা। এ জন্য শনিবার জাভেদের শরীরে অস্ত্রোপচার করা হয়।

শনিবারই অসুস্থ জাভেদকে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সভাপতি ও সাধারণ সম্পাদক খল অভিনেতা মিশা সওদাগর এবং চিত্রনায়ক জায়েদ খান। তারা এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং যেকোনো সমস্যায় তার পাশে থাকার আশ্বাস দেন।

অন্যদিকে হাসপাতালের চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার করার পর অভিনেতা জাভেদ এখন শঙ্কামুক্ত। তবে আরও কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে। কারণ, আগামী কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা খুবই গুরুত্বপূর্ণ।

সত্তর ও আশির দশকে নায়কদের মধ্যে তুমুল জনপ্রিয় ছিলেন জাভেদ। সে সময় অভিনয়ের সঙ্গে তার নাচও দর্শকদের মুগ্ধ করতো। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে তিনি নৃত্য পরিচালক হিসেবেও কাজ করেছেন। এখানেও তিনি দারুণ সফল।

ঢাকাটাইমস/০৫এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলির প্রায় দুই মাস পরও মাগুরায় ডিডিএলজি ইমতিয়াজ, দুর্ব্যবহারের অভিযোগ
শ্রীমঙ্গলে প্রবাসীর বাসা থেকে অজগর সাপ উদ্ধার, এলাকায় আতঙ্ক
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুদ্ধ বন্ধের ঘোষণা দিল ইরান ও ইসরায়েল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা