রেডমি নোট নাইন সিরিজের ফোন আনছে শাওমি

এই এপ্রিল মাসেই রেডমি নাইন সিরিজের ফোন আনছে শাওমি। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছে চীনের কোম্পানিটি। ৩০ এপ্রিলে বাজারে আসতে পারে রেডমি নোট ৯এস।
টুইটারে শাওমি জানিয়েছে ৩০ এপ্রিল বিকালে রেডমি নোট নাইন সিরিজের নতুন ফোন বাজারে আসবে। কোম্পানির বিভিন্ন অফিশিয়াল চ্যানেল থেকে এই লঞ্চ অনুষ্ঠান সরাসরি দেখা যাবে।
সম্প্রতি রেডমি টেন এক্স নামে একটি ফোন TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। গত সপ্তাহে M2003J15SC মডেল নম্বরে সামনে এসেছিল এই ফোন। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা ও হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। রেডমি নোট নাইন সিরিজে এই ফোন লঞ্চ করতে পারে শাওমি।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































