পিরোজপুরে চাল বিতরণে অনিয়মে ডিলারের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০, ২১:৫৩
অ- অ+

পিরোজপুরের নাজিরপুরে ন্যায্য মূল্যের চাল বিতরণে অনিয়মের অপরাধে শামীম গাজী নামে এক ডিলারকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ডিলার শামীম গাজী উপজেলার মালিখালী ইউনিয়নের জুগিয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত ২৮ এপ্রিল ওই ইউনিয়নের ২নং দক্ষিণ ঝনঝনিয়া গ্রামের ভুক্তভোগী ফিরোজা বেগমসহ ছয় জন মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনসহ(দুদক)বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে ন্যায্য মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরেজমিনে তদন্ত করে তার বিরুদ্ধে এ অভিযোগের প্রমাণ পাওয়ায় শামীম গাজী নামে ওই ডিলারকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/৩০এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসী যুবককে কুপিয়ে আহত, গ্রেপ্তার ২
উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল
চাপাইনবানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশু নিখোঁজ
নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা